1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

বালু উত্তোলনে পানিসংকট

তানভীর আহমদ রাহী
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
নির্বিচারে বালু উত্তোলনের ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য আজ হুমকির মুখে। বিশেষত নদী ও খাল বিল থেকে অতিরিক্ত বালু তোলার কারণে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, অনেক এলাকার টিউবওয়েল, নলকূপ কিংবা গভীর নলকূপেও আর পানি পাওয়া যায় না।
নদীর তলদেশে থাকা বালুর স্তর প্রাকৃতিকভাবে পানি ধারণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বালুর স্তর ধীরে ধীরে পানি ভূগর্ভস্থ স্তরে প্রবেশ করিয়ে তাকে পুনরায় ভরাট  করে। কিন্তু অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এ স্তর ধ্বংস হয়ে যায়। ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি আশপাশের টিউবওয়েলে পানি উঠা কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। নদীর পানি নিচে নেমে যাওয়ায় পাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নেমে যায়। এমনকি কিছু জায়গায় খাল, বিল, পুকুরসহ ছোট জলাশয়ও শুকিয়ে পড়ছে। বালুর স্তর নষ্ট হলে বৃষ্টির পানি আর আগের মতো মাটিতে ঢুকে জমতে পারে না। বৃষ্টি হলেও পানি দ্রুত বয়ে যায়, ফলে ভূগর্ভস্থ পানির পুনঃভরাট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে দীর্ঘমেয়াদে পানি সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পানি সংকট আরো জটিল হয়ে উঠবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews