1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

চুনারুঘাটে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, সন্দেহভাজন এক ব্যক্তি আটক

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি ধান ক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। সে রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি।

এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এ ব্যাপারে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে আট ঘটিকায় আমরা খবর পাওয়ার সাথে সাথে এস আই গিয়াসউদ্দিন এর নেতৃত্বে নিহতের লাশ উদ্ধার করেছি। পুলিশের প্রাথমিক ধারনা এটি একটি হত্যাকান্ড। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডটি কে বা কারা করছে তা লাশ ময়না তদন্তের শেষে নিহতের পরিবারের অভিযোগ এর প্রেক্ষিতে  আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে মূল ঘটনা বের করবে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews