চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি ধান ক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেন।
নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। সে রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি।
এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এ ব্যাপারে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে আট ঘটিকায় আমরা খবর পাওয়ার সাথে সাথে এস আই গিয়াসউদ্দিন এর নেতৃত্বে নিহতের লাশ উদ্ধার করেছি। পুলিশের প্রাথমিক ধারনা এটি একটি হত্যাকান্ড। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডটি কে বা কারা করছে তা লাশ ময়না তদন্তের শেষে নিহতের পরিবারের অভিযোগ এর প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে মূল ঘটনা বের করবে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।