1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে গ্যাস লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল, সংস্কারে নেই উদ্যোগ! ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা ‎ চুনারুঘাটে গাজীপুর ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা চুনারুঘাটে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে: প্রবাসীকল্যাণমন্ত্রী চুনারুঘাটে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ১ চুনারুঘাটে গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে দৈনিক কালনেত্র-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে আল-আমীন সাঈফী: বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, প্রাণে বাঁচলেন ২৯ বাংলাদেশি

চুনারুঘাটে গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া (৩০)। তিনি উপজেলার বড়াইল (চুনারুঘাট উত্তর বাজার) এলাকার হাজী আব্দুর রশিদ ওরফে রশিদ মিয়ার ছেলে। অপরজন সাথী মুক্তাদির কৃষান চৌধুরী (৫৭)। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বড়াইল (চুনারুঘাট নতুন বাজার) এলাকার মৃত ডা. এম এ মুতাকাব্বির চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়। রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া মামলার এজাহারনামীয় আসামি। আর তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর সাথী মুক্তাদির কৃষান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান মামলাগুলোর আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews