1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট

চুনারুঘাট প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে চা-বাগানগুলোতে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। প্রায় এক মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস (DOTS) কর্নারে যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত ‘টু এফডিসি’ (রিফামপিসিন ও আইসোনিয়াজিড) ট্যাবলেটের পর্যাপ্ত সরবরাহ নেই। এতে চা শ্রমিকসহ দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলার চন্ডিছড়া, আমু, নালুয়া, পারকুল, চান্দপুর, বেগম খান, লালচান্দসহ ১৭ টি চা-বাগানে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী মে মাসে ২৭ জন, জুনে ২৫ জন এবং জুলাইয়ে ৩০ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্নারে বর্তমানে নিবন্ধিত যক্ষ্মা রোগীর সংখ্যা সাড়ে ৪শ। কেন্দ্রে বিনামূল্যে কফ পরীক্ষা, রোগ নির্ণয় ও ওষুধ দেওয়া হয়। তবে সরবরাহ সংকটের কারণে চাহিদা অনুযায়ী ওষুধ দেওয়া যাচ্ছে না।

আমু চা-বাগানের যক্ষ্মা রোগী শনি মুণ্ডা বলেন, আগে মাসে একবার হাসপাতালে এসে পুরো মাসের ওষুধ নেওয়া যেত। এখন ওষুধের সংকটে কয়েকবার হাসপাতালে আসতে হচ্ছে। এতে যাতায়াত খরচ বাড়ার পাশাপাশি কাজের সময়ও নষ্ট হচ্ছে। চা শ্রমিকরা জানান, তারা দৈনিক মজুরির ওপর নির্ভরশীল। তাই বারবার হাসপাতালে আসতে গিয়ে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে যাতায়াতের খরচ। দ্রুত ওষুধ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, “ওষুধ সরবরাহে সাময়িক সমস্যা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই ওষুধের ঘাটতি পূরণ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।”

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews