
সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ ৯ আগস্ট সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আদিবাসীদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
দ.ক.সিআর.২৬