1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে সাংবাদিকদের উপর হামলা বাবা নেই, মায়ের কাছেও ঠাঁই হয়নি: শেষ আশ্রয়ের খোঁজে সরাইল থানায় দুই অবুঝ শিশুর কান্না  মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক তবে কি গ্রেপ্তার হচ্ছেন হবিগঞ্জ ছাত্রদল সভাপতি? হবিগঞ্জে ডাকাতসহ গরু উদ্ধার, পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন  বাহুবল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে ছাত্রদলের ১১ জনের নামে এনসিপির মামলা শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কথা নয়, মানুষ চায় দৃশ্যমান উন্নয়ন: এমপি শাম্মি জাতীয় উশু প্রতিযোগিতায় চুনারুঘাটের আনাছের স্বর্ণপদক জয়

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

ফরাস উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা ২০ নম্বর আমতলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গুঁড়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব -০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে প্রায় ৫০ কেজি গুঁড়া গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

আটকরা হলেন চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকার মৃত গুরুদেব কালিন্দির ছেলে দেবুল কালিন্দি (২৬) এবং একই এলাকার দূর্জয় তাতীর ছেলে টিটু তাতী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানিয়েছে, মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দ.ক/ফরাস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews