1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ

জাতীয় উশু প্রতিযোগিতায় চুনারুঘাটের আনাছের স্বর্ণপদক জয়

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
এফ এম খন্দকার মায়া: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের অধীনে আয়োজিত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রতিভা অন্বেষণের একটি দেশব্যাপী কর্মসূচি। এর বিভিন্ন ইভেন্টের মধ্যে মার্শাল আর্টের অংশ হিসেবে উশুসহ ১০টি ডিসিপ্লিনে তৃণমূল থেকে সেরা খেলোয়াড় বাছাই করা হয়।

মঙ্গলবার (২১ থেকে ২৭ জুলাই ২০২৬) পর্যন্ত ঢাকায় এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তরুণ খেলোয়াড় শামসুর রহমান আনাছ ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ের উশু (Wushu) প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সিলেট বিভাগের হয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

শামসুর রহমান আনাছ পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে চুনারুঘাট শামসুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং চুনারুঘাট ইয়াং জেনারেশন উশু ফাইটার্স একাডেমি নিয়মিত সদস্য।

এ বিষয় জাতীয় উশু কোচ বাংলাদেশ উশু ফেডারেশন ও নতুন কুঁড়ি স্পোর্টস উশু কোচ এইচ এম আশরাফুল ইসলাম চৌধুরী বলেন , নতুন কুঁড়ি স্পোর্টস ২৫-২৬ এ জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ১০টি গোল্ড মেডেল অর্জন ও ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন। নতুন কুঁড়ি স্পোর্টস ২৫-২৫ এ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে ২টি গোল্ড মেডেল, ১টি সিলভার মেডেল এবং ৭টি ব্রোঞ্জ মেডেল অর্জন। নতুন কুঁড়ি স্পোর্টস ২৫-২৬ এ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ১টি গোল্ড মেডেল অর্জন করে।

১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন। ১ম জাতীয় জুনিয়র ও ইউথ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ ২৫ এ দুটি ব্রোঞ্জ মেডেল অর্জন করে সর্বশেষ আনাছ স্বর্নপদক জয় করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা প্রশাসনের চুনারুঘাটের পক্ষ থেকে শামসুর রহমান আনাছ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।তিনি এই সাফল্যের পেছনে নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদানকারী কে শুভেচ্ছা জানান।তিনি আরও বলেন ,একজন দক্ষ কোচের আন্তরিক প্রচেষ্টাই একজন খেলোয়াড়কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উপজেলা প্রশাসন বিশ্বাস করে, আনাহর এই অর্জন চুনারুঘাটের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে।তিনি শামসুর রহমান আনাছ কে অনানুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেন।

এ বিষয় জাতীয় উশু খেলোয়াড় আয়শা আক্তার মীম ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের উচিত তাদেরকে স্থানীয় পর্যায়ে গুরুত্ব দেয়া ও মূল্যায়ন করা।তাহলে তাদের আগ্রহী বাড়বে।স্থানীয় ভাবে খেলাটি খুব পরিচিত না হলেও স্বর্ণপদক পাওয়ায় প্রশংসায় ভাসছে আনাছ ও উশু পরিবার।

দ.ক/এফএমকে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews