রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জে মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা নারী চা শ্রমিকদের মাঝে ৮৫০ পিস রেইনকোট বিতরণ করলেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ লটারির মাধ্যমে স্কুলে ভর্তির ফলে মেধাবী শিক্ষার্থীরা হারিয়ে গেছেন: জি কে গউছ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে: এমপি ফয়সল টেকসই অর্থনীতির সমাধান যখন বিজ্ঞানের হাতে- ঝুমি রানী পাল জীবন্ত কবর দেওয়া বাংলার নবাব কন্যার রহস্যময় ইতিহাস ১১ মামলার আসামি ‘ডাকাত কামরুল’ জামিনে বেরিয়েই ফের তাণ্ডবে—গোয়াইনঘাটে আতঙ্কের রাজত্ব! বাবার লাশ সৎকার না করেই যুদ্ধে গিয়েছিলেন যে নারী জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট চাইলেন সজল সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন

সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে: এমপি ফয়সল

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন কার্যক্রমের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মাঝে বিভিন্ন সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে হাজার হাজার চা শ্রমিক পরিবার এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের অনেক মৌলিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, চা বাগান এলাকার বাস্তব পরিস্থিতি ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারগুলোকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার,উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ এবং লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews