1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে আফিল উদ্দিন জাদু (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আফিল উদ্দিন জাদু একই এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(স) ও ৩৬(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর জন্য সাজা পরোয়ানা জারি করা হয়।

অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দারা জানান, আফিল উদ্দিন জাদুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গরু চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের লেনদেন ও সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের পৃথক কোনো রায় বা দণ্ডের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে এলাকাবাসী উদ্বেগ ও আতঙ্কে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে সফলভাবে অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews