1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুনারুঘাটে পূবালী ব্যাংকের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি : ক্যাশলেস ব্যাংকিং বাংলাদেশ করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুর পূবালী ব্যাংক শাখা এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৪ জুলাই সকালে এক বর্ণাঢ্য র্্যালির মধ্য দিয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস অনুষ্ঠানের সূচনা করা হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাজীপুর পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান তরফদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের প্রধান ও উপ-ব্যবস্থাপক সমবারু চন্দ্র মহস্ত। প্রধান আলোচক ছিলেন গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু নাসের, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রভাষক আব্দুল হামিদ, গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চুনারুঘাট পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ শাহিন মিয়া, মোঃ জহুরুল হক চৌধুরীসহ পূবালী ব্যাংকের সকল কর্মকর্তা ও আসামপাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে ব্যাংকিং খাতকে আধুনিক ও সমপযোগী করা হয়েছে বলে জানান।

প্রধান আলোচক গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী তার বক্তব্য বলেন, এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতাকে আরো এক ধাপ এগিয়ে নিতে আপনাদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই পূবালী ব্যাংক গাজীপুর শাখা কাজ করছে।

প্রধান অতিথি বলেন, আপনারা পকেটে হাজার হাজার টাকা নিয়ে ঘুরতে হবে না,ক্যাশলেস ব্যাংকিং এর ফলে টাকা চিন্তাই বা হারানোর ভয় থাকবে না, ব্যবসায়ীদের জন্য কিউ আর কোড হবে গ্রাহকদের শ্রেষ্ঠ বন্ধু, খুচরা পয়সা নোটের জামেলা পোহাতে হবে না। তিনি বলেন, আমরা এখন ২০২৬ সালে দাঁড়িয়ে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে ডিজিটাল অর্থনীতির রুল মডেল।মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট অর্থনীতির একটি বড়,আর সেই লক্ষ্য পূরণে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে বিরলসভাবে। ক্যাশলেস ব্যাংকিং মাসে শুধু অ্যাপ ব্যবহার নয় এটি একটি জীবন দ্বারা।

দ.ক.এজেডএম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews