1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

বাড়ছে খোয়াই নদীর পানি, হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার পাশাপাশি জেলাজুড়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় সীমান্তবর্তী বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে ওঠে।

এ ছাড়া নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কুশিয়ারা নদী, লাখাই উপজেলার ধলেশ্বরী নদী, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার সুতাং নদী এবং মাধবপুর উপজেলার সোনাই নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পাউবো।

টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার প্রায় সব নদ-নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল, হাওর এলাকা ও ঝুঁকিপূর্ণ বাঁধসংলগ্ন বসতিগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বাড়ছে এবং ইতোমধ্যে তা বিপদসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জে নদীটির প্রায় ১১৫ কিলোমিটার অংশ রয়েছে, যার বিভিন্ন স্থানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

তিনি জানান, পানি আরও বাড়লে কয়েকটি স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়তে পারে। তবে পাউবোর কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে কৃষিজমি, মৎস্য খামার, বসতবাড়ি, সড়ক যোগাযোগ ও জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews