বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝুঁকিতে বসতঘর আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট কর্তৃক Restoring Family Links শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে চিকিৎসা নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিলেটে বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে কথা বলায় গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর হবিগঞ্জ শিল্পকলার অফিসার অসিতকে ম্যানেজ করে অনুদান ভাগিয়ে নেয়ার অভিযোগ বৈষম্য বিরোধী মামলার আসামি রাব্বি’র বিরুদ্ধে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত অন্তত ২০

হবিগঞ্জে চিকিৎসা নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা যুবলীগ নেতা কবির মিয়া খন্দকার কে ফের গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় হবিগঞ্জ শহর থেকে ডিবি পুলিশ তাকে আটক করলে মঙ্গলবার বিজ্ঞ আদালত গ্রেফতার পূর্বক তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, ২০২৪ সালে ৫ আগষ্টের ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তখনকার সময়ে চুনারুঘাট থানায় বিএনপির নেতা নাছির উদ্দীন বাদী হয়ে ছাত্রজনতার উপর হামলা জিআর ১৮৯/২৪ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এবং ২০২৫ সালের ২৪ জুন ঢাকার মতিঝিল এলাকায় যুবদলের নেতা তুহিনসহ ছাত্রজনতার হাতে আটক হলে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী মামলায় অজ্ঞাত আসামি করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। এবং ৮ই আগষ্ট হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বৈষম্য বিরোধী মামলায় শোন এরেষ্ট দেখালে জামীন প্রার্থনা করেন। পৃথক পৃথক বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করেন।এবং গত ১৬ জুন ২০২৬ তারিখে দীর্ঘ ৩৫৭ দিন কারাভোগ থেকে মুক্ত হোন তিনি।

সোমবার শারিরীক চিকিৎসার জন্য হবিগঞ্জ আসলে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এবং মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করলে মাধবপুর জিআর ৩৫১/২৪ মামলায় তাকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

এ বিষয় জানতে চাইলে ভুক্তভোগী পরিবার দাবি করেন- মিথ্যা ভূয়া অজ্ঞাত কারণে তাকে আটক করে ডিবি পুলিশ এবং কাল্পনিক জায়গায় আসামি করলে বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

দ.ক/এফ.এম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews