1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বাহুবলে ইউএনও-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ৪ মাসের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা পরিবহনের দায়ে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ জুলাই ) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বাহুবল বাজারের ইসলামাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম (৪০) উপজেলার রাঘবপুর এলাকার শুকুর আলীর ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার হওয়া এক পুরিয়া গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক পরিবহন, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন। স্থানীয়দের যেকোনো মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানাতে তিনি আহ্বান জানান।

দ.ক/সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews