1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি মেশিন ধ্বংস, একজনকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয় এবং এ কাজে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিতলা এলাকার নদী ও খাল থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে জড়িত খালেক মিয়া ওরফে খালেক মেম্বারের ছেলে রুবেল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাহুবল মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews