বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ের কৃতি শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফ মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আয়োজন GLS – Global Leadership Summit-এ অংশগ্রহণের জন্য ভিসা অনুমোদন পেয়েছেন। তিনি Companion বা সঙ্গী (অভিভাবক) হিসেবে তার পিতা মো: নানুুু মিয়া মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Asia Pacific University of Technology & Innovation (APU)-এ আয়োজিত এ সম্মেলনে অংশ নিবেন।
আগামী ৯ থেকে ১২ জুলাই ২০২৬ মালয়েশিয়ার প্যাসিফিক ইউনিভার্সিটিতে সামিট অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬জুন) ৬ মাসের জন্য মালয়েশিয়ার সরকার (২৬ ডিসেম্বর-২০২৬ পর্যন্ত) তাকে ভিসা অনুুমোদন প্রদান করেন।
নাফিস বানিয়াচংয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এন এইচ জাহেদ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র। অল্প বয়সেই তার এ আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণের সুযোগ পাওয়াকে এলাকাবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।
জানা গেছে, গ্লোবাল লিডারশিপ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণরা অংশ নিয়ে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যক্তিত্ব বিকাশ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবে। এ আয়োজন তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাফিসের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তিনি আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে দেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করবেন এবং অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন।
এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন—নাফিসের মতো শিক্ষার্থীদের এমন অর্জন বানিয়াচংয়ের শিক্ষাক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
দ.ক.সিআর.২৬