1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরীফ উদ্দিন নামক গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে বানিয়াচং থানা পুলিশ। সোমবার (২২জুন) এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো ধরনের অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং সড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই বিশেষ মবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায় বলেও জানানো হয়।

অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও ড্রিল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews