মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি মাধবপুরে ক্ষোব্ধ লোকজন পুড়িয়ে দিলেন মাদক কারবারিদের বাড়ি-ঘর ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (৫ম পর্ব) হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাহুবলে ১১৪ দিন পর যোগ দিলেন নতুন এসিল্যান্ড, ভূমি সেবায় গতি ফেরার প্রত্যাশা নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ 

চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চুনারুঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

তবে মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত উপজেলা সদরসহ কোথাও আওয়ামী লীগের ব্যানারে কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা কেক কাটার অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি।

চুনারুঘাটের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষও তাদের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন।

এদিকে মাঠপর্যায়ে কোনো কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় দেখা গেছে। অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান, ছবি, ব্যানার ও ফটোকার্ড পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ ও জনবহুল এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চুনারুঘাটসহ সব উপজেলায় নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সমগ্র হবিগঞ্জে ফোর্স মোবিলাইজেশন ড্রিল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুনারুঘাটের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোথাও কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মো: তারেক মাহমুদ বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। শহরের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews