1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  উপজেলার গাজীপুর ইউনিয়নে ২৪ বছরের যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সালাম উল্লাহ (২৪) একই এলাকার মৃত সিরাজ উল্লার ছেলে এবং শিশুটির সম্পর্কে চাচা।

এ ঘটনায় ওই শিশুটির মা মোছাঃ তাকলিমা খাতুন বাদী হয়ে বুধবার (১৭ জুন) সকালে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে (৩ জুন) বুধবার দুপুরে গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মোঃ জয়নাল মিয়া ও মমিনা খাতুন এর বসত ঘরের মধ্যবর্তী স্থানে বাঁশ ঝাড়ের নিচে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত সালাম উল্লাহ পিতা: মৃত সিরাজ উল্লাহ্ সাং- টেকারঘাট, থানা: চুনারুঘাট পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

চুনারুঘাট থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

দ.ক.সিআর.২৬

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews