1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

 

আসাদ ঠাকুর: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের হতদরিদ্র শাহজাহান (৩৬) টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ১ বছর নিজ বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।

ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচাতে আর্থিক সহায়তার জন্য দারে দারে ঘুরছেন স্ত্রী রুজিনা আক্তার। অর্থাভাবে দ্রুত উন্নত চিকিৎসা না করায় দিন দিন শারীরিক অবনতি হচ্ছে তার।

২০২৫ সালের ২০ নভেম্বর থেকে সিলেটের পপুলার মেডিক্যাল সেন্টার এন্ড হাসপাতালে ডা: সরদার বনিউল আহমেদ এর তত্বাবধানে এক বছর যাবৎ চিকিৎসাধীন আছেন।

কোমরের উপর বড় আকৃতির টিউমার থেকে ক্যান্সারে রূপ নেয়। তিনি টিউমার ক্যান্সার (এডিনো কার্সিনোমা) নামক বিরল প্রকৃতির ক্যান্সারে আক্রান্ত। কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া এবং টিউমার অপারেশনসহ তার পূর্ণাঙ্গ চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন। তাই স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় স্ত্রী।

এক বছর আগে শারিরীকভাবে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করায়। পালিত দুটি গরু ও চারটি ছাগল বিক্রিসহ স্থানীয় হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা নিয়ে লাখ টাকায় স্বামীর চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে বাবার বসতভিটার মাত্র পাঁচ শতাংশ জমি ছাড়া বিক্রির মতো আর কিছুই নেই তাদের।

অসুস্থ শাহজাহানের স্ত্রী জানান, প্রায় ২বছর আগে তার স্বামীর ক্যান্সার ও টিউমার ধরা পড়েছে। মাস খানেক সিলেটে চিকিৎসা করে গত ৪ মাস যাবৎ নিজবাড়িতে রয়েছেন। তবে শারিরীক অবস্থার অবনতি দেখা দিয়েছে।

স্ত্রী বলেন, আমার চোখের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অসহায় স্ত্রীর আর্তনাদ, তিনি বিত্তবানদের কাছে তার স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন।

এ সপ্তাহের মধ্যে শাহজাহানকে ৬ নাম্বার কেমোথেরাপির জন্য নির্দেশ দিয়েছেন হাসপাতালের চিকিৎসক। চিকিৎসার জন্য চুনারুঘাট বাসির কাছে আর্থিক সহায়তা চেয়েছেন শাহজাহানের পরিবার, ক্যান্সার আক্রান্ত পরিবারের সাথে যোগাযোগ করুনঃ বিকাশ পার্সোনাল- ০১৭৫৮০৪৮৩৮৫

চুনারুঘাটর উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ক্যান্সার আক্রান্ত শাহজাহানের কথা ইতিমধ্যে আমরা জানতে পেয়েছি, ওনাদের বলেছি সমাজসেবা অফিসে একটি আবেদন করতে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করে যাব এই ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে থাকতে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews