1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগছে। প্রয়োজনীয় জনবল না থাকায় একমাত্র মিডওয়াইফ দিয়েই পরিচালিত হচ্ছে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি। এতে ব্যাহত হচ্ছে রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

জানা গেছে, রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন স্যাকমো (এসএসিএমও), একজন এমএলএসএস ও একজন নিরাপত্তা কর্মীর পদ থাকলেও বর্তমানে এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে পুরো কেন্দ্রের দায়িত্ব একাই পালন করছেন দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ পলি আক্তার।

সরেজমিনে দেখা যায়, চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ওজন মাপা, রক্তচাপ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সব ধরনের দায়িত্ব একাই সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষ ফাঁকা পড়ে থাকায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

এ বিষয়ে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াইফ পলি আক্তার জানান, “আমি দীর্ঘদিন ধরে এখানে কর্মরত আছি। যোগদানের পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো মেডিকেল অফিসার পাইনি। একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা বা পরামর্শ দেওয়ার সময় অন্য কক্ষগুলো ফাঁকা থাকে, ফলে অফিসিয়াল কাগজপত্র ও ওষুধের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকতে হয়।”

তিনি আরও বলেন, “ফার্মাসিস্ট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ সংগ্রহ করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। আমি একজন নারী হিসেবে একা পুরো অফিস পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এখানে কোনো নিরাপত্তা কর্মীও নেই।”

তাছাড়া এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৪০-৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু ওষুধ স্বল্পতা ও জনবল সংকটের কারণে প্রতিনিয়তই আমাকে চাপ সামলাতে হচ্ছে।

জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, এই প্রতিষ্ঠানে একজন মিডওয়াইফ পদায়িত রয়েছেন যার মাধ্যমে গর্ভবতী মহিলারা সেবা পাচ্ছেন। ডাক্তার পদ এই মুহূর্তে শুণ্য রয়েছে। এজন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, অনেক ডাক্তার প্রেষণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। এগুলো বাতিল করে সরকার যদি মেডিকেল অফিসার দেয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স চালিয়ে উদ্বৃত্ত থাকলে আমি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দিতে পারব।’

স্থানীয়রা জানান, দ্রুত রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসক পদায়ন না হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির দিকে যাবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews