1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

 

​চুনারুঘাট প্রতিনিধি: মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে সারাদেশে শুরু হওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (০৬ জুন) সকাল থেকে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ​

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গালিব চৌধুরী। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অনেক মারাত্মক রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া এবং সুস্থ থাকা সম্ভব। তবে এই কার্যক্রম কেবল একদিনের উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিটি অফিস প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ​তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ গড়ার আহ্বান পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শনিবার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানান ইউএনও। একই সাথে ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা সৃষ্টি এবং এই কার্যক্রমে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে উপস্থিত সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews