মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :

চুনারুঘাটে মনিপুরী সাম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ 

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ কে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাটের বিশগাঁও বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়।

(৩০ মে) শনিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মনিপুরী ক্লাবে সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনিপুরী সম্প্রদায়ের নেতা বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার জিতেন বাবু সিংহের সভাপতিত্বে ও হবিগঞ্জ জজকোর্টের পেশকার মনীষ সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এর সহধর্মিণী মিসেস সাবরিনা নুর,চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম,গাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৌদি বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন,জেলা প্রশাসনের (অব:) প্রশাসনিক কর্মকর্তা বাবু বীরেশ্বর সিংহ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী ও মনিপুরী কমিউনিটি নেতা বাবু মিলন কুমার সিনহা(জ্যোতি) ও হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের প্রধান সহকারী বাবু উজ্জ্বল কুমার সিংহ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews