1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বাহুবলে ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহ’র জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি: বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র জীবন ও কর্মভিত্তিক গ্রন্থ ‘আমার আব্বা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। তাঁর সুযোগ্য সন্তান, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ রচিত ৫৬০ পৃষ্ঠার এ গ্রন্থে বিশিষ্ট এই মনীষীর জীবন, কর্ম, চিন্তা-দর্শন এবং সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তরসুরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মৃতিচারণমূলক সুধীসমাবেশে, যেখানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বারী আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আইয়ুব আলী, বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আব্দুল হাই, মাওলানা নুরুল আমীন, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, শিক্ষানুরাগী নাজির হোসেন হাসু, কাজী আলফু, কাদীর চৌধুরী বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, ফয়সাল চৌধুরী, নুরুল ইসলাম মনি, বাহুবল প্রেসক্লাব
সাধারণ সম্পাদক,কামরুল উদ্দিন ইমন, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ এবং যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট এম এ মুহিতসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ইতিহাস গবেষণায় তাঁর অবদান কেবল বাহুবল বা হবিগঞ্জেই সীমাবদ্ধ নয়; বরং তিনি সমগ্র বাংলাদেশের ইতিহাসচর্চার ক্ষেত্রে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর লেখনী ইতিহাস গবেষণাকে সমৃদ্ধ করার পাশাপাশি ইসলামী চিন্তা ও সাহিত্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বক্তারা আরও বলেন, ‘আমার আব্বা’ গ্রন্থটি নতুন প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। এতে একজন মনীষীর ব্যক্তিজীবন, আদর্শ, সংগ্রাম ও সাফল্যের বাস্তব চিত্র উঠে এসেছে, যা পাঠকদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এ ধরনের গবেষণাধর্মী ও স্মৃতিমূলক গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানতে এবং নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তারা তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র স্মৃতি সংরক্ষণে তাঁর নামে একটি পাঠাগার ও মিউজিয়াম প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি তাঁর অপ্রকাশিত লেখা ও গবেষণাকর্ম সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান।

অনুষ্ঠানের শেষপর্বে গ্রন্থের লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিতার স্মৃতিকে ধারণ করে গ্রন্থটি রচনার পেছনের প্রেরণার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, ‘আমার আব্বা’ গ্রন্থটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বইটি অনলাইনে রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। এছাড়া আগামী ২ জুন হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা পর্যায়ে গ্রন্থটির আরেকটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট