মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :

কামরুল উদ্দিন ইমন এর কবিতা- ক্ষমা করো রামিশা

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬

ক্ষমা করো রামিশা

কলমে- কামরুল উদ্দিন ইমন

::

ও মেয়ে তোর লাল নীল খেলনায়,
খেলনাবাটির ভুবনটা রঙিন,
দুলছে আজও বটঝুড়ি দোলনায়,
শেষ হলো না পুতুল বিয়ের দিন

ভয়ংকর এক মানুষ রূপী শয়তান,
বিকৃত রুচির ক্ষুধার্ত কুকুর,
তোর স্বপ্ন ভেঙে করেছে খান খান,
শৈশবের এক্কা দোক্কা ভোর

ক্যামেরায় জ্বলে আলোর ঝলকানি,
তোকে ঘিরে বক্তৃতা বিবৃতি,
বুঝবে না মায়ের ব্যথা কতোখানি?
তোকে নিয়ে নোংড়া রাজনীতি

সব চ্যানেলে ধিক্কার প্রতিবাদ,
কার নাম এবার ছাপবে তালিকায়?
ঘুচবে কি তাতে জীবনের অভিঘাৎ?
ক্রমবর্ধমান ধর্ষণ ক্রমিক সংখ্যায়

নিরাপত্তাহীন শাপদের জনারণ্যে,
বোবা কালা প্রতিকারহীন নীরবতা,
এখানে কোন ঠাঁই নেই তোর জন্যে!
ব্যর্থ বুঝি আজ সমাজ সভ্যতা

—সমাপ্ত—

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews