1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

চুনারুঘাটের চার চা কন্যা জেলা ক্রিকেট দলে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগান এলাকার চার প্রতিভাবান চা কন্যা এবার ক্রিকেট মাঠে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে প্রস্তুত। তারা নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ হবিগঞ্জ জেলা ক্রিকেট দলের হয়ে আগামী ২০ মে সিলেট বিভাগীয় পর্যায়ে মৌলভীবাজার জেলার বিপক্ষে মাঠে নামবে।

চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও খেলাধুলার প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে জেলা দলে জায়গা করে নিয়েছে। চারজনই অলরাউন্ডার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

চা বাগান এলাকা থেকে উঠে আসা এসব কিশোরী ক্রিকেটারের সাফল্য শুধু তাদের পরিবারের নয়, পুরো চা শ্রমিক সমাজের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে। তাদের এই অর্জন প্রমাণ করে—সুযোগ ও উৎসাহ পেলে চা বাগানের সন্তানরাও খেলাধুলার বড় মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম।

এদিকে,স্থানীয় ক্রীড়াপ্রেমী ও চা বাগানবাসী ৪ চা কন্যার জন্য শুভকামনা জানিয়েছেন এবং ম্যাচে তাদের সফলতা কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট