1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কথা নয়, মানুষ চায় দৃশ্যমান উন্নয়ন: এমপি শাম্মি জাতীয় উশু প্রতিযোগিতায় চুনারুঘাটের আনাছের স্বর্ণপদক জয় হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা

সিলেটে হবিগঞ্জের ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর সাফল্য

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

 

আল আমিন সাঈফী, চিফ রিপোর্টার: সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিভাগীয় বিজ্ঞান মেলা-২০২৬ এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’। মেলায় ক্লাবটির দুটি শাখা যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন করে জেলার জন্য সম্মান বয়ে আনে।

রবিবার (১৭ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞান মেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার প্রতিনিধি।

মেলায় ‘বিশেষ গ্রুপ’-এ অংশ নিয়ে “ভিশন-X” ও “মিশন-X” নামে দুটি প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে বিচারকদের প্রশংসা কুড়ায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব। প্রকল্প দুটির কারিগরি দক্ষতা ও উপস্থাপনা দর্শনার্থীদেরও মুগ্ধ করে।

এছাড়াও জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট এবং সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে আলিফ সোবহান সরকারি কলেজ, বাহুবল।

এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা কমিটি ও হবিগঞ্জ জেলা প্রশাসক। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “এটি পুরো হবিগঞ্জ জেলার অর্জন। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews