1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই চুনারুঘাট থানার লিটন রায়- কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

জামাল হোসেন লিটন: অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ হিসেবে পুরুষ্ককৃত হয়েছেন চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধারে এনিয়ে জেলার ৪র্থ বারের মতো শ্রেষ্ট মনোনীত হয়েছেন। পরে পুলিশ সুপার মো: আক্তার হোসেন এর নিকট থেকে শুভেচ্ছা উপহার, ক্রেস্ট ও সনদপত্র গ্রহন করেন এসআই লিটন রায়। এরআগে ১১ জুলাই সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার আক্তার হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক এর সঞ্চালনায় উক্ত কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা ও অপরাধ সভায় পুলিশ সুপার জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এছাড়াও পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার আক্তার হোসেন। কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) সহ জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

কে সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews