1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মোঃ রোকনুজ্জামান শরীফ এর কবিতা- “প্রভাতে ফুলবনে”

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাতে ফুলবনে
মোঃ রোকনুজ্জামান শরীফ

প্রভাতে জাগিয়া হই সুবাসে আকুল,
বাতায়নে চেয়ে দেখি কাননেতে ফুল।
কেহ বা ঘুমিয়ে আছে, কেহ বা ফুটে,
সুবাসে ভ্রমর এসে দলে দলে জোটে।
পারুল, চামেলি, বেলি, চাপা ও গোলাপ,
ভ্রমরের সাথে কেহ করিছে আলাপ।
কেহবা মেলিছে কলি, কারো কচি পাতা,
কেহ করে কোলাকুলি, কারো দোলে মাথা।
সূর্যের সাথে প্রেমালাপ করে সূর্যমুখী,
সূর্য ছাড়া ঘুরাবে না অন্যদিকে আঁখি।
ঘুমিয়েছে হাসনাহেনা, করে অভিমান,
সন্ধ্যা হলে ভুলে যাবে তারই অভিমান।
বকুল ফুটে আর কত কী যে ফুল,
নিতুই সুবাসে ওরা করিছে আকুল।
সুবাসে ভোলায় মোরে, তাই চেয়ে থাকি,
হারিয়েছে ফুলের মাঝে মোর দু’টো আঁখি।
অহংকার কিসে হয়, ওরা নাহি জানে,
মানবেরে ওরা শুধু ঘ্রাণ বিতরণে।

—সমাপ্ত—

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট