1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: এমপি ফয়সল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন—এটাই প্রত্যাশা।

রোববার ৩ মে) সকালে এমপির নিজ বাসভবনে মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। তবে অপতথ্য ও মিথ্যা সংবাদ দেশের জন্য ক্ষতিকর এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

এমপি ফয়সল বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিক দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, তবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।”

তিনি আরও বলেন, সম্প্রতি টানা বৃষ্টি ও ঝড়ের কারণে এলাকায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব দুর্যোগ মোকাবেলায় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বলে জানান।

সংসদ সদস্য বলেন, সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তা শতভাগ বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা না থাকে, সে বিষয়ে তিনি সতর্ক থাকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মাধবপুর-চুনারুঘাটবাসী আমাকে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।”

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন এমপি ফয়সল। তিনি গণমাধ্যমকর্মীদের সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সালমান রহমান, বিএনপি গ্রাসরোটস নেটওয়ার্কে মাধবপুর উপজেলা কো-অর্ডিনেটর রায়হান আহমেদ সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ, যেখানে সাংবাদিকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি মতবিনিময় ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট