1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মসজিদে হত্যাকান্ড; নিহত ১, গ্রেফতার ১

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

 

স্মরন সিং, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির বৃদ্ধ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ৩’রা মে রবিবার ভোরে উপজেলা ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল মসজিদের অভ্যন্তরে।
স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যাক্তি মোঃ জসিম উদ্দিন(৩২) ফজরের নামাজের সময় নামাজরত অবস্থায় বৃদ্ধ হাফিজ উল্লাহ(৮০) উপর কলম দিয়া চোখে,মুখে ও শরীরে জোরালোভাবে আঘাতে মুখ থুবড়ে দাঁত ভাঙ্গা ও মাথা আছড়ে গুরুত্বরভাবে রক্তাক্ত অবস্থায় মসজিদের অভ্যন্তরে পড়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ হাফিজ উল্লাহ(৮০)কে চিকিৎসা উদ্দেশ্য হাসপাতালে গমন করিলে রাস্তায় মৃত্যুবরণ করেছেন।

অভিযুক্ত ব্যাক্তি মোঃ জসিম উদ্দিন উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের শওকত আলীর ছেলে ও নিহত বৃদ্ধ হাফিজ উল্লাহ আঐ গ্রামের মৃত মফস উল্লাহ ছেলে। উক্ত ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনার খবর পাওয়ামাত্র অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন কে বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে এসেছেন বিষয়টি নিশ্চিত করেছেন এসআই সজীব চৌধুরী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করেছে। সে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছেন , নিহত হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রশাসন অনুসন্ধানে তৎপরতা রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট