1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

শব্দকথা’র গান ও কবিতায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্টার: এসময়ের জনপ্রিয় প্রবাসী কবি কামরুন নাহার রুনুর দেশে আগমন উপলক্ষে শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গান ও কবিতায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জের গ্রীন ভিলেজ পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আহ্বায়ক কবি মনসুর আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমীর আলী, কবি ও কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও নাট্যকার বাবুল আহমেদ মল্লিক, শব্দকথা’র উপদেষ্টা মো. আবদুল্লাহ, কবি বাদল কৃষ্ণ বণিক, অরবিন্দ মল্লিক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, কবি অপু চৌধুরী, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন এবং কবি লুৎফুন নীরা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাবিব খোকন, কবি ও গীতিকার আইয়ুব আলী খান, কবি কে এম তালুকদার তোফায়েল এবং কবি তাইজুল ইসলাম।
সংগীত পরিবেশন করেন নুরুন্নাহার শিমুল, শান্তা দেব ও হৃদয় বৈষ্ণব।
সম্মানিত অতিথিরা বলেন, “আমাদের সমাজে নানাবিধ অবক্ষয় চলছে। সেখান থেকে বের হয়ে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে। এই কাজটিই করে যাচ্ছে শব্দকথা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews