1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারঘাটের ন্যায়বিচারক দুলাল ভূইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: চুনারুঘাটে হার্টস্টোকে নিহত গণঅধিকার পরিষদের নেতা মো. দুলাল ভুইয়া (৫৫) এর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চুনারুঘাট উপজেলা ঈদ মাঠে ১ম জানাজা ও রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি বুধবার দুপুরে চুনারুঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দুলাল ভূইয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ও আহম্মদাবাদ ইউনিয়নের ৫ বারের মেম্বার ছিলেন।

গতকাল ২২ এপ্রিল সকালে গঙ্গানগর গ্রামের এক শালিস বৈঠকে হার্টস্টোক করেন। এ ঘটনায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

মরহুম দুলাল ভূইয়ার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ আবু নাঈম হালিম, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমন ফরায়েজী, উপজেলা বিএনপি নেতা আঃ মতিন, ৫নং ওয়ার্ডের মেম্বার মাসুক ভূইয়া ও এনসিপি’র কেন্দ্রীয় নেতা, মরহুম দুলাল ভুইয়ার বড় ছেলে নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

বক্তারা মরহুম দুলাল ভুইয়ার জীবদ্দশায় করা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews