1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কিশোর গ্যাং দমনে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হবিগঞ্জ পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি যৌথ টিম কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার এবং তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায়। অভিযানে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ (দেশীয়) কুড়াল ২টি, লোহার হাতলযুক্ত লম্বা কিরিচ ২টি, কাঠের হাতলযুক্ত লোহার রামদা ৩টি, এসএস পাইপের হাতলযুক্ত কিরিচ ১টি, হাতলবিহীন রামদা ১টি, লোহার পাইপ ৩টি এবং গোলাকৃতির নীল রঙের লম্বা অ্যালুমিনিয়ামের পাইপ ৩টি।

পুলিশ জানায়, এসব অস্ত্র কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় এবং অস্ত্রগুলো ফেলে রেখে যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জড়িত কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট