1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হবিগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৩ লাখের বেশি শিশু

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ৭ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে রোগটির বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews