1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জে বিদ্যুৎ বৈষম্যের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখা। রোববার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের উল্লেখযোগ্য অংশের বিদ্যুৎ উৎপাদন হবিগঞ্জের বিভিন্ন কেন্দ্র থেকে হলেও স্থানীয় পর্যায়ে এর ন্যায্য বণ্টন নিশ্চিত করা হচ্ছে না। ফলে জেলায় বিদ্যুৎ সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে।

সংগঠনটির দাবি, শহরে প্রায় ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। একইভাবে জেলার মোট চাহিদা ১৫৭ মেগাওয়াটের বিপরীতে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এ পরিস্থিতিতে শহর এলাকায় প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়। তাদের অভিযোগ, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও মূলত ব্যবস্থাপনার ঘাটতির কারণেই এই সংকট তৈরি হয়েছে এবং এতে হবিগঞ্জবাসী বৈষম্যের শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শহরের জন্য প্রয়োজনীয় ১৭ মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করা এবং জেলার সব উপজেলায় চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়।

এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হবিগঞ্জবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews