1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে যুবলীগ নেতা সবুজের বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

মফস্বল প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ইউনিয়ন যুবলীগে নেতা সবুজ মিয়ার বাড়ি। বুধবার (৮ এপ্রিল) রাতে ইউনিয়নের হাড়াজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বুধবার গভীররাতে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের হাড়াজুরা গ্রামের মোঃ ইছাদ উল্লাহ’র পুত্র যুবলীগ নেতা মোঃ সবুজ মিয়ার বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অত্র ইউনিয়নের যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সবুজ মিয়াও বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে আমরা তাকে আর গ্রামে দেখিনি। যদিও অসংখ্য বার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন কর্মীদেরকে সবুজের খোঁজে তার বাড়িতে আসা যাওয়া করতে দেখেছি। আজ প্রতিবেশীদের শূরচিৎকার শোনে বেরিয়ে এসে দেখি- দাউ দাউ করে পুড়ছে যুবলীগ নেতা সবুজ মিয়ার বসত ঘরটি। তবে এটা কোনো দূর্ঘটনা নয়, পরিকল্পিত বলে তারা জানান।

উল্লেখ্য যে, সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মী, দলটির একাধিক সংসদ সদস্যের বাসা বাড়ির পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে সবুজসহ দলটির অসংখ্য নেতা কর্মীরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। সবুজের অত্মগোপনের দীর্ঘদিন পর একরাতে তার পরিবারের লোকজন বেড়াতে গেলে ওই রাতেই তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যা এখনও দেশের বিভিন্ব স্থানে অব্যাহত।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews