1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

শায়েস্তাগঞ্জে হাইওয়ে ক্যাম্পের ফলে যানজট ও অপরাধ কমছে

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

শায়েস্তাগঞ্জে হাইওয়ে ক্যাম্পের ফলে যানজট ও অপরাধ কমছে : ডিআইজি ইমতিয়াজ

জিয়াউর রহমান সাজন শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে যানজট, চুরি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন ঢাকা হেডকোয়ার্টার্স হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ ইমতিয়াজ আহমেদ। সোমবার বিকেলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ক্যাম্প স্থাপনের ফলে অলিপুর এলাকায় যানজট, চুরি ও ছিনতাই অনেকাংশে কমে এসেছে।” তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ক্যাম্প স্থাপন করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্প স্থাপনের ফলে শুধু যানজট নয়, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অলিপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা ও যান চলাচলে স্বস্তি ফিরে আসায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews