শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
 বন কর্মকর্তা পরিচয়ে লস্করপুর ও শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মহোৎসব: ছবি তুলতে সাংবাদিকদের বাধা বন্যা: প্রকৃতির একার নয়, আমাদেরও দায় আছে: খালিদ হাসান বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেলে ব্যতিক্রমী আয়োজনে গায়ে হলুদ হবিগঞ্জে নতুন দৈনিক ‘রূপান্তর সময়’ এর ডিক্লারেশন অনুমোদন রাজার বাজার ব্রিজের ভাঙন পরিদর্শন করলেন ইউএনও গালিব চৌধুরী চুনারুঘাটে ভাঙন আতঙ্ক: ঝুঁকিতে ১৫ পরিবার, পাউবোর কাজে অনিয়মের অভিযোগ সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি ফয়সল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে বাড়ছে খোয়াই নদীর পানি, হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা মাধবপুরে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝুঁকিতে বসতঘর

তাপপ্রবাহে দেশ, এপ্রিলে আরও তীব্র গরমের শঙ্কা

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র : চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ, জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি—এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে দিন দিন।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে গরমের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

একই সঙ্গে এপ্রিলজুড়ে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে। পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি বজ্রসহ ঝড় এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টিও।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, তাপপ্রবাহ ও ঝড়ের এই সম্মিলিত পরিস্থিতি জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, তাই প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews