মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :

শে খ  শো ভ ন  আ হ মে দ এ র ক বি তা “সংস্কার আজও বাকী”

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সংস্কার আজও বাকী
শে খ  শো ভ ন  আ হ মে দ

এসো হাতটি ধরো
মিছিল হবে, বুক ভরে শ্বাস নেও
রাজপথে নামলে হিম্মত পাহাড় চূড়ায় রেখে দেও,
এসো, ফেস্টুন প্ল্যাকার্ড পুনরায় নব রঙে আঁকি
রায় দিয়েছি সবে, সংস্কার আজও বাকি।

এসো কালাপাহাড় হই, ফ্যাসিবাদ মন্দির হোক চুরমার
এসো নজরুল হই, মহাপ্রলয় দুর্বার
চলো তিতুমীর হই, লন্ডনী হোক ধংস
আমরা চলো ভাসানী হই, স্বার্থে একক বঙ্গ,
কি জনতা মনে আছে নাকি?
রায় দিয়েছি সবে, সংস্কার আজও বাকি।

পুনরায় জুলাই হবো, ফ্যাসিস্টের কল্লা খাবো
বাহাত্তরের পাতা পাল্টে দেব
বুলেট কামানে সাঈদ আর মুগ্ধ হবো,
ইনকিলাবের স্লোগান দিব হয়ে হাদী
রায় দিয়েছি সবে, সংস্কার আজও বাকি।

সমাপ্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews