বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝুঁকিতে বসতঘর আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট কর্তৃক Restoring Family Links শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে চিকিৎসা নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিলেটে বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে কথা বলায় গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর হবিগঞ্জ শিল্পকলার অফিসার অসিতকে ম্যানেজ করে অনুদান ভাগিয়ে নেয়ার অভিযোগ বৈষম্য বিরোধী মামলার আসামি রাব্বি’র বিরুদ্ধে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত অন্তত ২০

লাখাইয়ে ঝড়ে মাদ্রাসার চাল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার মশাদিয়া ও ধর্মপুর বাগে মদিনা গাউছিয়া আহসানিয়া জমিলা খাতুন দাখিল মাদ্রাসায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড তুফানে মাদ্রাসার অফিস কক্ষের টিনের চাল উড়ে যায়। ঝোড়ো হাওয়ার তীব্রতায় কক্ষের ভেতরের আসবাবপত্র ও নথিপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো: সাজিদুর রহমান জানান, ঝড়ে অফিস কক্ষের চাল উড়ে যাওয়ায় ভেতরে থাকা আলমারি, প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হতে পারে।

অফিস কক্ষটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছেন। দ্রুত সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews