1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্ততার ১ চুনারুঘাটে “সমতা ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর পদক্ষেপ গণপাঠাগারের ঈদ পূনর্মিলনী ও শিক্ষাসফর সম্পন্ন বুদ্ধিমত্তার গল্প, নাকি আত্মপ্রবঞ্চনা?  স্বাধীনতা দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হবে যে নির্দেশনা হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান উঁচু-নিচু টিলা আর সবুজ চা বাগানে ঘেরা সাতছড়ি উদ্যান, চুনারুঘাট | দর্শণীয় স্থান চুনারুঘাটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে “ঈদ আড্ডা” অনুষ্ঠিত বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত মিন্টু মিয়া, আর্থিক সাহায্যের আবেদন চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতীয় ২ নাগরিককে হস্তান্তর

চুনারুঘাটে “সমতা ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর ফান্দ্রাইল গ্রামে শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “সমতা ফাউন্ডেশন” নামে একটি সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

“সমান অধিকার, সবার অঙ্গীকার” স্লোগানের পাশাপাশি “সমতা, মানবতা, উন্নয়ন”—এই মূলমন্ত্রকে ধারণ করে কয়েক মাসের ধারাবাহিক সভা ও আলোচনার পর গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে শাকির মোহাম্মদ স্কুল সন্নিকটে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: কচির মিয়া (সিনিয়র শিক্ষক, ডিসিপি হাই স্কুল)। সহ-সভাপতি মো: জাহাঙ্গীর মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: নূরুল আমীন তালুকদার (আল-আমীন মাস্টার), শিক্ষক, অগ্রণী উচ্চ বিদ্যালয়। এছাড়া সহ-সাধারণ সম্পাদক কাউছার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: কাউছার মিয়া, অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন মাস্টার (শিক্ষক, মিরাশি উচ্চ বিদ্যালয়) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো: ফজল মিয়া।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, “সমতা ফাউন্ডেশন” এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।

সংযুক্ত ছবিতে নবগঠিত কমিটির সদস্যদের একসাথে দেখা যায়, যা সংগঠনের ঐক্য, দায়িত্ববোধ ও সমাজের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। এলাকাবাসী এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সংগঠনটির আগামীর যাত্রা পথে সফলতা কামনা করেছেন।

উল্লেখ যে, নবগঠিত কমিটির সেবামুলক বহুমুখী উদ্যেগ বাস্তবায়নে আরও অনেক নতুন সদস্য নেয়া হবে। ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ নুরুল আমিন তালুকদারের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানান সমতা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কচির মিয়া।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট