1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ কার্ডের আবেগ এখন স্মৃতিতে, দখল নিয়েছে ডিজিটাল শুভেচ্ছা লাখাইয়ে পাগলীর কোলে ৪ সন্তান, দায় নেয়নি কেউ চুনারুঘাটে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ঘুরে এলাম মিরাশি: যে গ্রামের বুকে ইতিহাসের বসতি- রুবেল মাজহার চুনারুঘাটে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ আহম্মদাবাদে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান ঈদ: সংযমের সাধনা শেষে আনন্দ, মানবতা ও ভালোবাসার উৎসব- কালনেত্র দেশ ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হৃদয় চুনারুঘাটে তীব্র যানজট; ভোগান্তিতে উপজেলাবাসী- কালনেত্র মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র

চুনারুঘাটে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে (১৯ মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাটে ২৫০ জন দুঃস্থ,গরীব ও অসহায় জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বাবদ ২০০০ টাকা প্রতি জনকে বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়সল, সংসদ সদস্য হবিগঞ্জ-৪, উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম ফয়সল তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।” এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে অনুদান সামগ্রী বিতরণ করা হয় এবং সবার জন্য দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট