1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর রেস্টুরেন্টে জরিমানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

জিয়াউর রহমান (সাজন) শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অস্বাস্থ্যকর রান্নাঘর, অপরিচ্ছন্ন পরিবেশ, ভেজাল তেল ব্যবহার এবং বিভিন্ন খাদ্যপণ্যে টেক্সটাইলের রং মেশানোর অভিযোগে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল খলিফা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, শাহজালাল লাইভ বেকারিকে ১০ হাজার টাকা, পানাহার রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং হাঁসের বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরাকায়স্ত। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস টিম এবং র‌্যাবের একটি টহল দলও সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট