1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

কুমিল্লা আইন কলেজের ২৪/২৫ সেশনের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয়: কুমিল্লা আইন কলেজের ২০২৪–২৫ সেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) কুমিল্লা কান্দিরপাড়ে সুলতান ডাইন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. নাসিমের প্রাণবন্ত উপস্থাপনায় এবং ফারহানা ইয়াসমীনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আল আমিন।

এ সময় বক্তব্য রাখেন মো. আবু নাঈম, মঈনুল হোসেন, মো. শাহামিন বিশ্বাস, জহিরুল ইসলাম, রবিউল আলম, কাউছার আহমেদ, রাকিব সরকার, ফারুক খান, আবু বকর, ইয়াছিন সজীব, রুহুল আমিন শেখ, সোহেল রানা, পলাশ সূত্রধর, মাহবুব আলম, লুৎফা এবং আজিম উল্যাহ হানিফ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র এই মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। ইফতার মাহফিলে কলেজের শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দ.ক.সিআর.৩৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews