1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক   আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন আহম্মদাবাদে ভূয়া ভিসায় অর্থ আত্মসাতের অভিযোগ আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু দোয়া চাইলেন চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র বাগুনী পাড়া গ্রামের খুরশেদ আলী আর নেই, শত মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

চুনারুঘাটের পাইকপাড়ায় এমপি ফয়সলের ইফতার সামগ্রী বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সলের উদ্যোগে এবং তাঁর সুযোগ্য সন্তান আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সৌজন্যে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার পাইকপাড়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট