রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লাখাই ইউনিয়নের আমানুল্লাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্লাহপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযান চলাকালীন মাটিকাটার কাজে নিয়োজিত স্থানীয় মেলু মিয়ার মালিকানাধীন ২টি মাটিবাহী ট্রলি জব্দ করা হয়।

পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন পরিবেশ ও রাস্তাঘাটের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

এ অভিযানে পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews