
চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় চুনারুঘাট থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্র সুরক্ষা, দুষ্কৃতকারী প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও পথচারীদের সচেতন করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৬