1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত হবিগঞ্জ সীমাম্তের অতন্ত্র প্রহরী বিজিবি

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় প্রায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির ১৭টি প্লাটুন সদস্য পৃথক পৃথকভাবে জেলার ৯টি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছে বিজিবি। এদিকে, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন। ৫৫ বিজিবির সদর দপ্তর ও আওতাধীন ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে। আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি এবং ভবিষ্যতেও থাকবো।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews