1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

মাদকসহ গ্রেফতারের সংবাদ করায় ফেসবুকে মিথ্যাচার ও হুমকি, থানায় মামলা!

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: অবৈধ মাদক ব্যবসা ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের নামে মিথ্যাচার ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মামলার অভিযোগে বাদী আসাদ ঠাকুর জাতীয় দৈনিক বর্তমান বাংলা-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কালনেত্র-এর সম্পাদক। তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।

মামলায় অভিযুক্ত করা হয়েছে আমুরোড বাজারের মাদক ব্যবসায়ি ও জেল ফেরত আসামী আকরাম ইমরানসহ অজ্ঞাতনামা আরও কয়েক জনকে।

বাদীর এজাহার সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি রাতে আকরাম ইমরান তার ফেসবুক আইডিতে সাংবাদিককে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাদক ব্যবসায়ি বলে স্যোসাল মিডিয়ায় অপপ্রচার চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত এমরান তাকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্টও করেছে। ভবিষ্যতে তার কোন অপকর্মের সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। যার স্ক্রীন সট সংরক্ষিত আছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, বিগত কয়েক বছর আগে এমরান ১৯৭ পিস ইয়াবাসহ আমুরোড বাজার থেকে গ্রেফতার হয়। গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় এমরান ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের সম্মানহানি করতে ও পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখতে মিথ্যাচার ও হুমকি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাকে প্রাণে হত্যা করতে পারে বলে আশঙ্কা করছি।” এ ঘটনায় প্রমাণ হিসাবে অসংখ্য স্ক্রীণ সট উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অপপ্রচারকারী ও হুমকি প্রদানকারী অবৈধ মাদক ব্যবসায়ী এমরানের সাথে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার হবিগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সারওয়ার নেওয়াজ শামীম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews